1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

“অকৃতজ্ঞতার দেয়াল –ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
​যিনি দিলেন জীবন-শ্বাস, সাজিয়ে দিলেন ধরা,
তাঁরই দেয়া রিজিকে ভাই, মোদের পেটটি ভরা।
অথচ কী সহজে মানুষ ভুলল খোদার নাম,
দিন ফুরালেই হারিয়ে ফেলে স্রষ্টার সে দাম!
সুখের দিনে ডাকেনা কেউ, দুঃখ এলে কাঁদে,
মানুষ আসলেই অকৃতজ্ঞ, জড়ায় ভুলের ফাঁদে।
​সংসারে যে রোদে-পোড়ে, রক্ত পানি করে,
সবচেয়ে বেশি বদনাম তার, নিত্য ঘরে ঘরে।
দিনের আলোয় যে মানুষটা আগলে রাখে বুক,
তার ত্যাগের খোঁজ রাখেনা, খোঁজে নিজের সুখ।
কাছের মানুষটা পায় না কদর, সয় যে অবহেলা,
মানুষ চেনার এই দুনিয়ায় চলছে আজব খেলা!
​যেজন থাকে বহুদূরে, খোঁজ নেয় না মোটে,
তার প্রশংসায় লোকের মুখে খই ফুটে আর ফোটে!
দূরের মানুষ ‘কলিজা’ হয়, কাছের মানুষ পর,
অকৃতজ্ঞতার চাদরে ঢাকা আজব এই শহর।
সৃষ্টি থেকে স্রষ্টা—সবখানেই শুধু অবহেলা আর হাহুতাশ,
কত অকৃতজ্ঞ মানুষ, এটাই যে তার চিরন্তন স্বভাব ও ইতিহাস!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট