1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম”

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

কার চেয়ে কে বড়, কার কত চাই,
অন্ধের মতো ছুটে কেটে যায় ঠাঁই।
‘আরো চাই’ প্রতিযোগিতার এক মায়াজালে,
মানুষ হারিয়ে যায় গাফলতি-কালে।

পশুরও তো ক্ষুধা মেটে, শান্ত সে হয়,
মানুষের লোভ কভু শেষ হবার নয়।
কেরিয়ার, ব্যাংক-ব্যালেন্স, সিভির পাতায়,
আসল গন্তব্য সে ভুলে বসে হায়!

পরীক্ষার আগের রাতে নেটফ্লিক্স যেন,
মোহগ্রস্ত এ জীবন ভুল পথে কেন?
আসল উদ্দেশ্য ভুলে জীবনের ট্র্যাকে,
ছুটছে কেবলই মানুষ মোহের বাঁকে বাঁকে।

ছুটতে ছুটতে হঠাৎ ব্রেক কষে পায়ে,
মাটি চাপা পড়ে মানুষ ‘ভিজিটর’ হয়ে।
কবরের ট্রানজিটে বিঁধে মৃত্যুর কাঁটা,
নিমেষেই থমকে যায় আজীবনের হাঁটা।

সে তো শেষ গন্তব্য নয়, ক্ষণিকের বাস,
ওয়েটিং রুমে স্তব্ধ তখন শেষ উচ্ছ্বাস।
মাটি চাপা পড়ার পরেই ঘোর কেটে যায়,
হায় রে, ফেরার পথ আর তো মেলা দায়!

দুনিয়ার রঙ টুটে, মোহ হয় সাঙ্গ,
আল্লাহর মুখোমুখি দাঁড়ায় অবসন্ন, রিক্ত অঙ্গ।
নেয়ামতের কড়া হিসেব দিতে হবে ভাই,
সেদিন তো শূন্য হাতের পার পাওয়ার পথ নাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট