1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের গনিপুর গ্রামে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে মঙ্গলবার (২ জুন) বাদ মাগরিব “ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া।

​উক্ত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আশ্রাফুজ্জামান মোল্লা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের বীর যোদ্ধা কবি মোরশেদ আলম হৃদয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মিলন হাজারী (মদিনা প্রবাসী), মাস্টার নিজামুর রহমান শামীম (ভোগই), মাস্টার জামাল উদ্দিন (ভোগই), সাবেক ছাত্রনেতা রাসেল আহমেদ এবং ছাত্রনেতা মুহাঃ আলভী।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সর্বস্তরের যুবসমাজ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এ ধরনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখতে এবং এলাকার উন্নয়নে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের এই উদ্যোগ আগামী দিনে নাথেরপেটুয়া ইউনিয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট