
মনোহরগঞ্জ প্রতিনিধি: মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদের সদ্যজাত কন্যাসন্তানকে দেখতে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে যান স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তাঁরা হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজখবর নেন এবং শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির কুমিল্লা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির মানিক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুল গোফরান ভূঁইয়া, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বাকি মিলন, এডভোকেট মনিরুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন, সাইফুল ইসলাম শিমুল ও আব্দুল মমিন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পরিবার সূত্রে জানা গেছে, পরম করুণাময়ের অশেষ রহমতে বর্তমানে মা ও শিশু দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন। সাংবাদিক আবুল কালাম আজাদের পরিবার ও উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবজাতক এই রাজকন্যার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।