1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কবিতা, সুর আর ছন্দের এক নান্দনিক আবহ তৈরি হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা হলে। গত ৬ জুন ২০২৬ (শনিবার) সেখানে অত্যন্ত প্রাণবন্ত ও সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল “মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ” আয়োজিত স্বরচিত কবিতা পাঠের আসর, বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা”

কবিতা, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মিলনায়তন যেন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত কবিদের আবেগঘন কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, গুণীজনদের মূল্যবান আলোচনা এবং উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের আন্তরিক পরিবেশনা পুরো আয়োজনকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায়। একই সাথে মঞ্চে অতিথিদের উপস্থিতিতে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, চমৎকার উপস্থাপনা, আবৃত্তি, নৃত্য এবং কৃতি শিল্পীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের সফল সমাপ্তি নিয়ে ‘মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সারোয়ার মাহিন গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, “আলহামদুলিল্লাহ, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়েছে। এই সুন্দর আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন এবং আমাদের পাশে ছিলেন, সকলের প্রতি মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। সাহিত্য ও সংস্কৃতির এই সুন্দর পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি, প্রবন্ধকার ও অভিনেতা এ.বি.এম সোহেল রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণমানুষের কবি ইমরোজ  সোহেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক বেলাল হাওলাদার, সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন ড. মো. আমিনুল ইসলাম এবং পুরো আয়োজনটির সফল সঞ্চালনায় ছিলেন কবি, গীতিকার ও নাট্যকার মোহাম্মদ মোমেন মিয়া।

সাংস্কৃতিক অঙ্গনের এমন সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজন উপস্থিত সুধীজন ও দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট