1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
ইদানিং ভাবছি—–
তোমাকে উৎসর্গ করবো একটি কবিতা।
নাম কী দেওয়া যায়, বলতো?
যে নামের ভেতর থাকবে,
তোমার চোখের শান্ত বিকেল,
তোমার কণ্ঠের নরম বৃষ্টি,
তোমার অভিমানের কালো মেঘ।
জানো? যতবারই লিখতে চেয়েছি,
ততবারই ভাষা আমার বিরুদ্ধে গেছে।
যেদিন তুমি জিজ্ঞেস করলে,
“আমায় ভালোবাসো?”
আমি কিছু বুঝে ওঠার আগেই আবার জানতে চাইলে,
“আমাকে পছন্দ করো?”
সেদিন তোমার প্রশ্নগুলো ভীষণ অদ্ভুত ছিল;
মনে হয়েছিল,
বহুদিনের জমে থাকা সমস্ত কথার বন্যা,
আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
তুমি জানতেই পারলে না,
সেদিন থেকেই ভালোবাসার সঙ্গে আমার প্রথম পরিচয়।
তারপর রাতগুলো আর শুধু রাত রইলো না;
তোমাকে ভাবার এক দীর্ঘ অবকাশ হয়ে উঠলো।
একদিন বুঝলাম,
তোমাকে মনে করা, আর নিঃশ্বাস নেওয়ার মধ্যে
কোনো পার্থক্য রইলো না,
দুটোই অনিবার্য, দুটোই স্বতঃস্ফূর্ত।
জানো?
আমার জীবনের সবচেয়ে সুন্দর কবিতাটি
আমি আজও লিখে উঠতে পারিনি।
সেটাই একদিন তোমাকে উৎসর্গ করে দেবো।
বলতো, কী নাম দেওয়া যায়?
“প্রেম”? না, শব্দটি খুব ছোট।
“ভালোবাসা”?
না, তাতেও তোমাকে সম্পূর্ণ ব্যক্ত করা যাবে না।
তাহলে?
আমি সেই দীর্ঘ কবিতা লিখে যেতে চাই,
যেখানে পৃথিবীর গভীরতম অনুভূতির,
যাদুকরী চিত্রকল্প খচিত থাকবে।
যার নাম হবে——
তোমার-আমার এক অসমাপ্ত কবিতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট