1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলের বলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো RMG Club Ltd.-এর কর্পোরেট অফিস উদ্বোধন এবং Bangladesh-Brazil Chamber of Commerce & Industry (BBCCI)-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান।

আজ শনিবার আয়োজিত এই গৌরবময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মহামান্য জনাব পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসি (His Excellency Mr. Paulo Fernando Dias Feres)।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি (Guest of Honour) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ-এর সাবেক পরিচালক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি মহোদয়।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ এবং বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এই মহতী আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং RMG Club Ltd.-এর উত্তরোত্তর সাফল্য ও দেশের শিল্প-বাণিজ্য খাতের আরও সমৃদ্ধি কামনা করেন।

শিল্প খাতের ভবিষ্যৎ তুলে ধরে তিনি আরও বলেন—

“বাংলাদেশের শিল্প এগিয়ে যাক, আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হোক।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ (BGMEA), বিকেএমইএ (BKMEA), বিটিএমএ (BTMA)-সহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও দেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।

উপস্থিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশের পোশাক ও অন্যান্য পণ্যের রপ্তানি বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট