1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন

মনোহরগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভোগই বাজারের সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বিশেষ অভিযানের মাধ্যমে এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভোগই বাজারের পাশে সরকারি খাল দখল করে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে দোকান ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিল। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং স্থানীয় পরিবেশের ক্ষতি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সরকারি সম্পত্তি রক্ষা এবং খালের স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলার যেখানেই এমন অবৈধ দখলদারিত্ব থাকবে, সেখানেই পর্যায়ক্রমে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

অভিযান চলাকালে স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ী সমাজ প্রশাসনের এই জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট