1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে সাবেক সাংসদ আজিমের মৃত্যুবার্ষিকী পালিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার সকাল থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা আনোয়ারুল আজিমের কবর জেয়ারত করেন। মৃত্যু বার্ষিকীতে কবর জেয়ারত করেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ সভাপতি ইউসুফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু। পরে বিকেলে মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে শাহ শরিফ জামে মসজিদে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আনোয়ারুল আজিমের একমাত্র ছেলে মুনসুরুল আজিম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হাই চেয়ারম্যান, শাহাদাত হোসেন, ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আজিজ, বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ, যুবদল নেতা হাসান পাটোয়ারী, ছাত্রনেতা মহসিন।

এসময় আরো উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা মোজাম্মেল হকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট