1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মনোহরগঞ্জ (কুমিল্লা)

২৬ জুন, ২০২৬

কুমিল্লা-৬ আসনের পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ থেকে ঠিক ২০ বছর আগে, ২০০৭ সালের ২৫ জুন দেশের বিশিষ্ট এই রাজনৈতিক ব্যক্তিত্ব ইন্তেকাল করেন। মৃত্যুর পর তাঁকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শরিফপুর গ্রামে মরহুমের সমাহিত কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। এ সময় বক্তারা মরহুম লে. কর্নেল (অব.) আকবর হোসেনের দেশের প্রতি অবদান এবং রাজনৈতিক জীবনের গৌরবোজ্জ্বল স্মৃতি স্মরণ করেন। মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট