
মনোহরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্র ঘোষিত ‘ট্রেড ইউনিয়ন পক্ষ’ উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নে এক বিশেষ মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, ট্রেড ইউনিয়নের গুরুত্ব এবং শ্রমজীবী মানুষের কল্যাণে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কেন্দ্র ঘোষিত পক্ষকে সফল করতে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও শ্রমিক ভাইদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসবমুখর এই আয়োজনে সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় দায়িত্বশীল ও সাধারণ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।