1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-১৫ আসনে জুম’আর নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করলেন ডা. শফিকুর রহমান চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শফিকুর রহমান মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে আরজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে বিশাল সাইকেল র‍্যালি: বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, মন্তব্য সেলিম উদ্দিনের আদ-দ্বীনের পুরো হাসপাতাল নয়, বাতিল হয়েছে শুধু প্যাথলজি লাইসেন্স: আইনি লড়াইয়ে নামছেন ব্যারিস্টার শিশির মনির লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা: চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সংসদ সদস্য আবুল কালামের মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত: ১ হাজার চারা বিতরণ ৭০০ বছরের ‘কায়েমি প্রথায়’ ডিসি-র হানা: শাহজালাল ও শাহপরান মাজারের কোটি কোটি টাকার হিসাব তলব যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন: কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

অদ্ভুত সুন্দর ভালবাসা –আহমেদ জহুর

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
কী যেন হয়েছে আমার! মাঝে মাঝে আমি
অ-নে-ক দেখি। আবার মাঝে-মধ্যে কিছুই
দেখি না। মাঝে মাঝে রাতকে দিন দেখি।
চাঁদকে রোদ দেখি। এভাবে দেখতে দেখতে
তোমার হৃদয়ের অচেনা শহর চষে বেড়াই।
অদ্ভুত গোলমেলে সময় আমার! কোথাও
ভালবাসার দেখা মেলে না। দ্বিধার আঁচলে
মোড়া ভালবাসায় আমার প্রাণ জুড়ায় না।
কী যেন হয়েছে আমার! মাঝে মাঝে কোথাও
আমি মন্দ কিছু দেখি না। তোমার যা-কিছু
ভালমন্দ মনে হয় সবই আমার। শুধুই আমার।
তখন তুমি মুচকি হাসো আমার অন্ধত্ব দেখে!
কী যেন হয়েছে আমার! মাঝে মাঝে আমি
তোমাকে বুঝতেই পারি না। যখন তুমি হাসো
মনে হয় ভালই আছো অথচ তখন তুমি
ভালো থাকো না। যখন তুমি কাঁদো মনে হয়
খুব কষ্টে আছো অথচ তুমি কষ্টে থাকো না।
কী বিচিত্র! কী অদ্ভুত সুন্দর তোমার ভালবাসা!
যতই দূরে ঠেলো ততই বাড়ে পাওয়ার প্রত্যাশা।
🗣️ মন-সুন্দরের চিলেকোঠা-১১৭
———————–
খিলগাঁও, ঢাকা◾১৪ জানুয়ারি ২০২২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট