1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি ও ফল উৎসব অনুষ্ঠিত: প্রধান অতিথি মহানগরী আমীর সেলিম উদ্দিন রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

স্মরণে তুমি প্রীয়তমা – শাহী সবুর

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
তোমাতে আমাতে দেখা কোন এক মায়াবী সন্ধ্যায়,
আলো আধারিতে তুমি আসলে মন যেন চিনে নিল ইশারায়।
হাতে শাখা সিথায় সিঁদুর মুখে ছিল অনাবিল হাসি,
সেই শুভক্ষণে চেয়ে তোমার পানে এ মন হল যেন উদাসী।
সেই মনে পড়ে তুমি চেয়ে ছিলে আমার তৃষ্ণিত চোখের পানে,
আমি বনের হরিনের মত বৃদ্ধ হলাম তোমার মায়াবী আঁখির বাণে।
আবার করে দেখা হবে তুমি শুধালে আমাকে মুচকি হেসে,
আমি বল্লাম তুমি যদি চাও দেখা হবে মধুময় স্বপ্নের দেশে।
সেই থেকে মনে হয় প্রত্যিটি প্রহর আমার কাছে মধুময়,
তোমার প্রেমে তোমার খেয়ালে মগ্ন হল আমার এ হৃদয়।
তোমার চুলের সেই গন্ধ এখনও বাতাসে বয়ে আনে,
তোমার সেই মধুময় কণ্ঠের ধ্বনি এখনও বাজে আমার কানে।
ভোলা কি যায় বল তোমার ঐ মায়াবী সজল দুটি আঁখি,
কল্পনার চোখ দিয়ে বিস্মিত মনে আমি আজও চেয়ে থাকি।
ক্ষণিকের তরে হয়তো চলে গেছ আমার ছেড়ে একট দূরে,
জানেনা সেই কথা কেহ তুমি তো রয়েছো হৃদয় জুড়ে।
দিবালোকে নাই বা যদি পাই ক্ষতি নাই তাতে কিছু আর,
ঘুমের ঘোরে স্বপ্ন দেশে তুমি যে গো শুধুই আমার।
তুমি হয়তো জাননা তোমাকে শুনাবো সেই কথা,
জানতে যদি তুমি মানতে তবে এই বুকে আছে কত ব্যথা।
অনেক সাধনায় এই দুটি চোখ শুভক্ষণে পেল যে তোমায়,
দোহাই তোমার প্রিয়তমা যেওনা গো তাকে কাঁদায়।
নাই বা যদি হও জীবন সাথী ওগো মোর নিঠুর দরদিয়া,
তোমার প্রতিমায় করিবে পূঁজা আমার অবুঝ এই হিয়া।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট