1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

ইদানীং –তাহেরা খাতুন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে
কথা বলতে কারো সাথে ইচ্ছে করে না
কেন এমন হয় সেটাও আমি জানি না,
একাকী চুপ থাকতে কেবল ভালো লাগে
গাছ কে খুব বেশি আপন আপন লাগে।
ইনবক্সের মেসেজ যেনো বিরক্তিকর লাগে
কে কি মনে করে সে চিন্তা করি না মিছে
মানুষের কাছে কিছু বলতে ভালো লাগেনা
বুঝেছি স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ আসেনা।
ইদানীং কোথাও আমার যেতেও ইচ্ছে করেনা
বেহুদা খরচ যেনো আর ভালো লাগেনা,
চুপ থাকতে ভালো লাগে কেউ সেটা বোঝেনা
অযথা কারো কথা ইদানীং আর শুনিনা।
মৃত্যুটা কড়া নাড়ে বারে বারে দরজায়
আজ এটা কাল সেটা শরীর না কুলায়,
আজই বুঝি যাবো চলে ভয় হয় সবখানে
জানিনা সমন চলে আসবে আমারই সামনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট