1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

সময় –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
জানি,আমার জন্য এখন আর
একবিন্দু সময়ও অবশিষ্ট নেই।
যা ছিল তা ফুরিয়ে গেছে
অনেক অনেক দিন আগে।
এখন তোমার সময়টা শুধু
অন্য কারো জন্য বরাদ্দ রাখা।
সেখানে আমার কোন অস্তিত্ব নেই
নেই কোন মায়ার কানন।
অথচ,
অথচ দেখো কিভাবে বদলে গেছো।
মনে আছে তোমার সেদিনের কথা?
যে দিন শুধু তোমার কথা রাখতে
নিজের সমাজ সংসারের কথা
না ভেবে পাড়ি দিয়ে ছিলাম
সাত সমুদ্র, তেরো নদী।
এখনো ভাবতে গেলে গা শিউরে ওঠে
কতোটা ব্যাকুল, কতোটা অবুঝ
কতোটা অশান্ত ছিল এ-ই মন।
সময় ঠিকই বয়ে চলে আপন গতিতে
কেবল আমরা পথ হারাই
পথ ভুলে অন্য পথে পা বাড়াই।
একদিন এ-ই সময়ই সাক্ষী হয়ে
দাঁড়াবে তোমার পথে।
সেদিন সময় তোমার পাওনা বুঝিয়ে দিবে
শুধু অপেক্ষার পালা।
তারিখ ঃ ০২/০৮/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট