1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি হাসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান আনোয়ার হোসেন হাতিমারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লাকসামে ৪ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা সেবা দিল জামায়াত মৈশাতুয়া ইউনিয়নের বশৈয়া গ্রামে ১০২ তম কীর্তন উৎসবে সৌজন্য সাক্ষাৎ ও নিরাপত্তা তদারকি শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিচিতি সভা ও ‘মহাসচিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন উত্তর হাওলা ইউনিয়নবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চান – হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

এম.নুরুননবী চৌধুরী সেলিম (নিজস্ব প্রতিবেদক)ঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এম.নুরুননবী চৌধুরী সেলিম (নিজস্ব প্রতিবেদক)ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরব-ঐতিহ্য ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাছের পোনা অবমুক্ত কর্মসুচী পালন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দঃ ইউনিয়ন বিএনপি।

ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লার নেতৃত্বে পালিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করা হয় বলে জানান তিনি।
এছাড়াও ইউনিয়নের পশ্চিম অংশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর সংযোগ থেকে গ্রামের পাশ দিয়ে আমতলি ডাকাতিয়া পর্যন্ত বয়ে চলা নদনা খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত কর্মসূচিতে ৮নং ওয়ার্ড মৎসজিবী দলের সভাপতি সামছুল হক চৌধুরী, বিএনপি সাধারন সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আহম্মদ উল্লাহ বাবলু, ৯ নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম হাসান অপু, শাহশরীফ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাহিদুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট