1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি হাসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান আনোয়ার হোসেন হাতিমারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লাকসামে ৪ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা সেবা দিল জামায়াত মৈশাতুয়া ইউনিয়নের বশৈয়া গ্রামে ১০২ তম কীর্তন উৎসবে সৌজন্য সাক্ষাৎ ও নিরাপত্তা তদারকি শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিচিতি সভা ও ‘মহাসচিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন উত্তর হাওলা ইউনিয়নবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চান – হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক

মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূইয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রুবেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মাহাবুবুল আলম টিপু, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাবমির মাহমুদ শামীম, সদস্য সচিব রনি মুন্সি প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট