1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য তফসিল ও ১২ নভেম্বর প্রথম দাফার তারিখ ঘোষণার সাথে সাথে উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। যার ধারাবাহিকতায় কুমিল্লার মনোহরগন্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আবদুল মান্নান সুমন।
এলাকাবাসী ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানে মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণার পাশাপাশি ওনার পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

১৮ সেপ্টেম্বর ২০২৬ নরহরিপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতার এই ঘোষণায় সাধারণ মানুষ তথা বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, দেবপুর গ্রামের বাসিন্দা মরহুম আবদুল ওয়াদুদের পুত্র আবদুল মান্নান সুমন স্কুল জীবন থেকে বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ জিয়ার বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ওয়ার্ড ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে এখন তিনি মনোহরগন্জ উপজেলা বিএনপির নির্বাহী সদস্য।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টটিংয়ে
মাস্টার্স শেষে কর্মজীবন শুরু করে এখন তিনি সমাজে একজন পরিচ্ছন্ন রাজনীতিক, একজন সমাজসেবী সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মনোহরগন্জ ও ঢাকায় বিভিন্ন সময় হামলা,মামলা, হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

এলাকার সাধারণ মানুষের সুখ দুঃখে ওতোপ্রোতোভাবে জড়িত মান্নান সুমন। সরকারের অনুমোদন পাওয়া জনসেবামূলক প্রতিষ্ঠান “দেবপুর জনকল্যাণ পরিষদ” এর সাধারণ সম্পাদক তিনি। এই সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ডের সুনাম অত্র এলাকাব্যাপী ছড়িয়ে পড়েছে।

একজন সজ্জন, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে রয়েছে আবদুল মান্নান সুমনের খ্যাতি ও সুনাম। বর্তমান তিনি নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ঢাকা পূর্বাচলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল মান্নান সুমন বলেন, ঝলম উত্তর ইউনিয়নকে এলাকাবাসীকে সাথে নিয়ে উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে চান।
এজন্য এলাকাব সর্বস্তরের জনগনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চান তিনি । সেইসাথে ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে লাকসাম – মনোহরগন্জের অভিভাবক, সংসদ সদস্য মো: আবুল কালামের হাতকে শক্তিশালী করতে চান।

ব্ক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান আহমেদ চৌধুরী,
ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম,
ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান জিলানী, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবদুল আউয়াল,
ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি, আমির হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন,
প্রবাসী মোরশেদ আলম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট