1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এম.এ.মান্নান.মান্না: উৎসবমুখর পরিবেশে ও আনন্দঘন আবহে মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (০৯ সেপ্টেম্বর, ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক “মা সমাবেশ”-এর মাধ্যমে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব অহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মাস্টার মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসির সহসভাপতি মো: সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য আবদুল মান্নান, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে দিকনির্দেশনামূলক ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে প্রতি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ উৎসাহমূলক পুরস্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার পেয়ে কৃতি শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়, তেমনি অভিভাবকদের মধ্যেও গভীর সন্তুষ্টি প্রকাশ পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট