1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৭নং লক্ষণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান এডভোকেট আবদুল বাতেনকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা হলরুমে প্রার্থী ঘোষণা করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী।
ইউনিয়ন জামায়াতের আমির খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন, উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী।
উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মহিউদ্দিন। অনুষ্ঠানে লক্ষণপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডে ৯ জন মেম্বারের নামও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা আগামী ইউনিয়ন নির্বাচনে ঘোষিত চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীকে বিজয়ী করার জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট