1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব!

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহ্যেবাহী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাসেও এখন ভূমিদাসদের দখল উৎসব চলছে। গতকাল কলেজ বউন্ডারীর চলমান কাজে বাঁধা দেয় ভূমিদস্যরা। তারা ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল ইমনের কাঁধে বন্দুক রেখে কলেজ ক্যাম্পাসে অভ্যান্তরে আরএস ২২২২ দাগের ৭১ডিসিম জায়গা প্লট করে বিক্রির নীলনকশা বাস্তবায়নে প্রাথমিক পদক্ষেপ নেয়। এই জায়গাটি বেদখল হলে সংসদ সদস্য মো: আবুল কালামের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন ও কলেজের নতুন অবকাঠামো সম্প্রসারণের পদক্ষেপ হোঁচট খাবে বলে জনসাধারণের অভিমত। এর ফলে স্বকীয়তা হারাবে কলেজ কলেজ ক্যাম্পাসের সীমানা ও ভাবমূর্তি।

জানাগেছে, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের দক্ষিণ প্রান্তে ওয়াকফ’র উক্ত ৭১ শতক জায়গা প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে জাদুঘরের সরকারি গেজেট ভুক্ত। যা কলেজ ক্যাম্পসের অভ্যান্তরে অবস্হিত। এই জায়গা বেদখলের নেপথ্যে জাদুঘর, ওয়াকফ প্রশাসন, নওয়াব ফয়জুন্নেছা কলেজ কতৃপক্ষের উদাসীনতা লক্ষনীয়।

উল্লেখ্য, উপমহাদেশে একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জনকলন্যানে ২৯৭ একর জায়গা ওয়াকফ রাহে লিল্লাহ করেন। যার মধ্যে ২৯০ একর ইতিমধ্যে গায়েব হয়ে গেছে। কলেজ ক্যাম্পাসের পোস্ট-অফিস সংলগ্ন ২২১৬ দাগের ১৪ শত জায়গাও বেদখলের পথে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভূমিদস্যুরা জালিয়াতি মাধ্যমে ওয়াকফর এসব জায়গা ব্যাক্তিগত নামে ক্রটিপূর্ণ বিএস খতিয়ান সৃজনের মাধ্যমে এখন দখল ও বেচাকেনার উৎসবে লিপ্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট