
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জে এসএসসি/দাখিল এবং সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার সকালে তানজিমুল মিল্লাত দাখিল মাদরাসা হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
শিবির সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন, উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী। মনোহরগঞ্জ সদর শিবির সভাপতি ইয়াকুব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান, আইটি সম্পাদক সাফায়েত উল্লাহ, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্কুল, মাদরাসার প্রায় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।