1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি

মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান

এম, নুরুননবী চৌধুরী সেলিম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এম, নুরুননবী চৌধুরী সেলিম, স্টাফ রিপোর্টার: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ২৪তম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রিফাত জাহান। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি নবনিযুক্ত পদটিতে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তরকালে মনোহরগঞ্জের অতিরিক্ত দায়িত্বে থাকা লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন চাকমা নবাগত ইউএনও-কে ফুল দিয়ে বরণ করে নেন।

৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রিফাত জাহান এর আগে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও রিফাত জাহান মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, গতিশীল প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি তাঁর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের সুচিন্তিত দিকনির্দেশনা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট