1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত

ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে ‘ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কানন’-এর উদ্যোগে এক জমকালো ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমীদের মাঝে দারুণ উপভোগ্য হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ আব্দুল গনি ভূঞা। এছাড়া অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডাইরেক্টর জেনারেল) বিশিষ্ট কবি রেজা উদ্দিন স্টালিন সহ দেশের অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা।

আয়োজনে আমন্ত্রিত কবি ও আবৃত্তিশিল্পীরা বর্ষার প্রকৃতি, রূপ ও ছন্দ নিয়ে কবিতা পাঠ করেন। একই সাথে সাহিত্য ক্ষেত্রে বর্ষার প্রভাব নিয়ে গুণীজনদের অংশগ্রহণে মনোজ্ঞ আলোচনা পর্ব পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।

ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের প্রতিষ্ঠাতা—বিশিষ্ট কবি, সংগঠক ও রাজনীতিবিদ ইলোরা সোমা-র চমৎকার সংগঠন ও নেতৃত্বের প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ। সুন্দর ও রুচিশীল এই আয়োজন উপহার দেওয়ার জন্য অতিথিরা তাঁকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট