1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

তবুও স্বপ্নে এসো –শাহ সাবরিনা মোয়াজ্জেম

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
———————–তুমি যখন ছিলে মা
স্পর্শময় দিনগুলো আলোকসজ্জায়
——————————-ভরে ছিলো—!
তোমাদের ভীরে আমি ছিলাম গন্ধবিলাসি।
আজ যুগের পর যুগ যাচ্ছে
তুমি নেই—
আমি আছি স্পর্শহীন গন্ধবিহিন
লাবণ্যরহিত অস্পৃশ্য হয়ে
লাবণ্যহীন গিরগিটি হয়ে।
বেতাল হয়নি মা—
মা তুমি বলেছিলে, “হুশ হারাসনে, শান্ত হয়ে যা।”
আমি শিরশির দাঁতের অনুভূতি নিয়ে
জলকন্যাদের ভীড়ে সাঁতরে গিয়েছিলাম
অভিসম্পাতের রাহুগ্রস্তে—!
বার বার দিক ভুল ছিলো মা—!
কিন্তু তোমার রাডারে ধরা পড়ে যেতাম।
তারপর অতি যত্নে ক্ষারবিহীন জীবন
দিতে চেয়েছিলে কিন্তু সময় বড় কম ছিলো
আমাদের দুজনার মাঝে।
মাথায় চুলে চিরুনি করে বলতে,
“অতি চুলের গতি নেই।”
মা তুমি যা উপলব্ধি করেছো
——————-তা-ই হয়েছে—!
মা তুমি যদি বেঁচে থাকতে
আমি শৈবালের নীড়ে বেঙাচি হয়ে
তোমার আঙিনায় থাকতাম।
মা তুমি ছিলে বলেই, তপ্তরোদে স্পর্শময়
——————–দিনগুলো কথা বলতো—!
আজ তুমি নেই
আমার নিজস্ব উড়াউড়ির জায়গাটা আর নেই।
আমি এখন হুইলচেয়ারে বসে এক ঘরে
বন্দী জীবন কাটাই
সময় গুলো ফেরারি আগামীর মতো
———————————-গত হচ্ছে—!
আমি তোমার গায়ের গন্ধ পাই মা।
আমি প্রতিরাতে তোমার গায়ের গন্ধ শুঁকি মা।
মা আমি জানি তোমার ফিরে আসার জো নেই।
তবুও বলবো,” তুমি বার বার শুধু স্বপ্নে এসো মা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট