1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।
২০ নভেম্বর ২০২৫ কুমিল্লার লাকসাম উপজেলা মডেল মসজিদ উদ্ধোধনের পর মুসল্লীদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি মসজিদ কমিটিসমূহের প্রতি এ অনুরোধ জানান তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এরমধ্যে ৬ টি মসজিদ ব্যতীত বাকিগুলো বেসরকারিভাবে কমিউনিটি কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এসকল মসজিদ কমিটি অনেকসময় ইমাম-খতিবদের প্রতি ন্যায়বিচার করেন না। আবার কোনো কোনো মসজিদ কমিটি ইমামদেরকে সম্মান দেন, যৌক্তিক বেতন-ভাত দেন এমনকি অবসরে গেলে প্রণোদনা দেন। তিনি এরূপ বেসরকারি মসজিদ কমিটিসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইমাম-খতিবদের অসম্মান করলে সমাজের মানুষের সম্মান থাকে না। ইমাম-খতিবদের স্বার্থ সমুন্নত রাখার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করা হচ্ছে। আমরা বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব সহসাই গেজেট হবে।
ইমাম-খতিবদের কল্যাণে চলমান বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে ড. খালিদ বলেন, সরকার নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের একটি নীতিমালা রয়েছে। সেখানে ইমাম-খতিব ও খাদেমের বেতন অত্যন্ত অপ্রতুল। এ সরকারের সময়েই বেতন-ভাতা বৃদ্ধি করে মডেল মসজিদের একটি নতুন নীতিমালা প্রণয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া, উপদেষ্টা অসুস্থ, গরীব-দুস্থ ইমাম-খতিবদেরকে সহায়তার আশ্বাস দেন।
ইমাম-খতিবদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, জুমার নামাজের খুতবার পূর্বে আপনারা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন থাকেন। বিভিন্ন সামাজিক সমস্যা বিশেষ করে মাদকসক্তি, যৌতুক, দূর্নীতি, সুদ, ঘুষ, ন্যায়-অন্যায়, জীববৈচিত্র্য সুরক্ষা, কিশোরগ্যাং প্রভৃতি বিষয়ে মুসল্লীদের সচেতন করতে হবে। তিনি ইমাম-খতিবদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয় সেবিষয়ে সতর্ক থাকার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।
লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের পর ধর্ম উপদেষ্টা মডেল মসজিদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মুসল্লীদের সাথে উম্মুক্ত আলোচনার অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা সেলিম মাহমুদ, লাকসাম প্রেসক্লাবের সাবেক আহবায়ক মনির আহমদ প্রমুখ আলোচনায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট