1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মাননীয় কৃষিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম এমপি উপস্থিত ছিলেন। এছাড়া বিএফএ-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ নেন।

সাক্ষাৎকালে দেশের কৃষি ও সার শিল্পের সামগ্রিক উন্নয়ন, প্রান্তিক কৃষকদের জন্য গুণগত মানসম্পন্ন সারের সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং কৃষি খাতের ধারাবাহিক অগ্রযাত্রায় সরকার ও বেসরকারি খাতের যৌথ ও সমন্বিত উদ্যোগ নিয়ে বিশদ মতবিনিময় করা হয়।

আলোচনা শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের কৃষি এবং সার শিল্পের টেকসই উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট