1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান : উত্তরার ৯২ শহীদের তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরায় শহীদ ৯২ জনের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’।

আজ শনিবার দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ।

সংগঠনটির পক্ষ থেকে তিনি জানান, ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উত্তরায় শহীদ ৯২ জনের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়ি বা রিকশাচালক, ২ জন মসজিদের ইমাম, একজন ডাক্তার, ১১ জন অজ্ঞাত এবং অন্যান্য ১৯ জন। তবে এই তালিকা আরও বাড়তে পারে।

এ সময় উত্তরায় শহীদ পরিবারের সদস্যরা জানান, এত প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়ে তোলা না যায় তবে তা জাতির ব্যর্থতা হবে।

তারা আরও বলেন, শহীদ মেধাবী শিক্ষার্থীদের এই বিসর্জনকে জাতির কাছে চিরকাল স্মরণীয় করে রাখতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট