1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আমরা ভুল করলে শুধু সরকারের নয়, সবার ক্ষতি : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

সমালোচকদের স্বাগত জানিয়ে তাদের শুভাকাঙ্ক্ষী বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরো সচেতন থাকার কথা জানিয়েছেন তিনি।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এক দীর্ঘ পোস্টে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি কিছু শব্দ এবং বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি কৃতজ্ঞ যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধু, এবং সম্মানিত উস্তাযগণ আমাকে এ বিষয়ে সৎ পরামর্শ দিয়েছেন। তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে আমি স্বীকার করছি, আমার কিছু শব্দ ব্যবহারে অসাবধানতা ছিল, যা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ধারণার জন্ম দিয়েছে। ভবিষ্যতে আরো সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বিশেষত যাদের মনে কষ্ট দিয়েছি তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতিপূর্ণ সমবেদনা রয়েছে।

আলেম সমাজের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে তিনি বলেন, আলেম সমাজের প্রতি আমার শ্রদ্ধা চিরদিনের। তাদের সান্নিধ্যে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি এবং আজও দেশের শীর্ষ আলেমসহ সকল মাসলাকের আলেম সমাজের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমি আলহামদুলিল্লাহ, সবসময় তাদের পরামর্শকে যথাযথ মূল্য দিই এবং কখনো ভুল করলে তা শুদ্ধ করার জন্য প্রস্তুত থাকি।

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমি আলেম ও তালিবুল আলমদের গঠনমূলক সমালোচনাকে সর্বদাই ভালোভাবে গ্রহণ করি। সমালোচনার মাধ্যমে অনেক কল্যাণের পথ খোলা হয়। যারা গঠনমূলক ও আদবপূর্ণ ভাষায় সমালোচনা করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তবে, কিছু অশালীন সমালোচনার মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শালীন ও গঠনমূলক সমালোচনার শক্তি দান করেন।

সবাইকে সৌহার্দ্যপূর্ণভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমাদের সরকার, আপনাদেরই সরকার। এ দেশ ও জাতি গঠনে আপনাদের ত্যাগ ও অবদানের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমরা যদি কোনো ভুল করি, তা শুধুমাত্র সরকারের জন্য নয়, সবার জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য সবাইকে সৌহার্দ্যপূর্ণ ও একত্রিতভাবে কাজ করার আহ্বান জানাই।

সমালোচনায় শালীনতা বজায় রাখতে হবে জানিয়ে তিনি আরো বলেন, আমার শ্রদ্ধেয় আলেমদের পরামর্শ এবং আপনাদের উদ্বেগের কারণে আমি আমার কর্মপন্থায় কিছু পরিবর্তন এনেছি। আমরা সকলেই মানুষ, ভুল হওয়া স্বাভাবিক। তাই যদি কোনো পরামর্শ থাকে, সেটি আলেমদের মাধ্যমে সুপরামর্শ আকারে দিন। আর যদি সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতে হয়, অনুগ্রহ করে শালীনতা বজায় রেখে তা করুন।

পোস্টের শেষের দিকে ধর্ম উপদেষ্টা বলেন, মহান আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দিন, এবং আমাদের মাধ্যমে দ্বীনের কল্যাণের পথ আরো প্রসারিত করুন। আমরা যেন দেশ ও জাতি গঠনে সফলভাবে ভূমিকা রাখতে পারি। আল্লাহুম্মা আমীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট