1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

এখন হিজাব পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে এখন থেকে হিজাবও পরতে পারবেন। এজন্য ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে সেনা কর্তৃপক্ষ। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল।

সম্প্রতি অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। অর্থাৎ নারী সেনা সদস্যরা চাইলে এখন থেকে হিজাব পরিধান করতে পারবেন।

গত ৩ সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের (অফিসার, এএফএনএস ও অন্যান্য পদবি) ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রঙ ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে।

একই সঙ্গে ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট