1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে সরাসরি ভিসির বাসভবন পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন ঘটনার বর্ণনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মজিব উদ্দিন আহমদ, প্রক্টর শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি বিজন মোহন চাকি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ, বহিরাঙ্গন পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, হল প্রভোস্ট, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রংপুরের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট