1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

অন্যরকম ভালোবাসা — কামরুন নাহার শিপু

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
অমন করে ভালোবাসিনি কোনদিন —
যেমন করে পাখিরা আকাশে ওড়ে প্রতিদিন।
অমন করে আদর মাখিনি কাজল চোখের তারায়
যেমন করে প্রথম প্রেমের পরশ লাগে লজ্জ্বাবতীর গায়।
ভালোবাসার ঘোর আঁধারে যাইনি কোনদিন
বিহ্বলতার স্রোতে ভাসিনি আমি সেইদিন।
গভীর প্রেমের মায়ায়, উদাস দুপুর বেলায়
লাজুক ফুলের গন্ধ ছড়ায় পুবের হাওয়ার ছায়।
আমরা দুজন হয়েছি অন্ধ অমরাবতী–
সেদিন থেকেই বুঝে নিয়েছি অবুঝ মনের ক্ষতি-
আমরা ডুবেছি প্রেমবাসনার উদ্বেল স্রোতে
যেখানে বুনোহাঁসের ভিড় জমেছে ভরা যৌবনে মেতে।
কখনো বুঝিনি বিচ্ছেদে বেদনায় চির চেনায় —
প্রেম হারিয়েছে গভীর নিঃশ্বাসে অজানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট