1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
কতো কাজ পরে আছে করিতে পারি না
মনে শুধু বাজে সেই সুরেরই বীণা।
যে সুর শুনিয়ে ছিলে একদা তুমি
ভুলিব কেমন করে বলো তো আমি।
আষাঢ়ের বাদল দিনে জানলার পাশে
কবিতার বই হাতে দু’জনে বসে
কতো কথা, কতো গান, কতো মাখামাখি
ভাসে তাহা দু’নয়নে মুদিলে আঁখি।
রঙ ধনুর সাত রঙে সাজিয়ে মন
চেয়েছি ভালোবাসা, চাইনি তো ধন।
আমাদের ঘর ছিল আলোয় ভরা
ছোট বড়ো সকলের মায়ায় ঘেরা।
ঘর খানি আছে ঠিক আগেরই মতো
শ্রাবণে বাদল নামে আজও অবিরত
দখিণা হাওয়ায় সারাদিন জানলা খোলা
স্মৃতি নিয়ে বসে আছি আমি একেলা।।
তারিখ ২২/০৮/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট