1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বাবা, আমাকে কাঁধে তুলে নাও — এবিএম সোহেল রশিদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে
দিগন্তের ওপারে দিকশূন্য সূর্য
সবুজের বুকে স্নেহভেজা রৌদ্র
হাবুডুবু খাওয়া তৃষ্ণার্ত নদীর স্বপ্ন
আর অখণ্ড দিন ফুরাবার আগেই
আমি একবার, চাই দেখবার
বাবা, আমাকে কাঁধে তুলে নাও
ঘাতকের হিংস্র চোখ, কত রক্ত চায়?
পিস্তলের তীক্ষ্ণ ছোবলে কত প্রাণ হারায়
সার্জিক্যাল ছুরিগুলো, মেধাবী মগজ কেন ভয় পায়
আমি একবার, চাই দেখবার
বাবা, আমাকে কাঁধে তুলে নাও
তুমি, দুপুরের ধুলোমাখা পথে পড়ছিলে ঢলে
তখন কি খুঁজছিলে আমায়, ঐ ঘোলাটে চোখে
আমার ছোট ছোট আঙুল বড্ড বেশি ক্ষুধার্ত
তোমাকে আবার ছুঁতে যদি পারতো
তোমার হিমশীতল আইসিও আর মাটির ঘর
আমি একবার, চাই দেখবার
বাবা, আমাকে, কাঁধে তুলে নাও
তোমার কাঁধে আমি, জনতার কাঁধে তুমি
শোকের মিছিল ছুঁয়ে যায় এই মাতৃভূমি
সেই মিছিলে থেকেও নিশ্চুপ কেনো তুমি
এ কেমন ইনসাফ, এ কেমন ইনকিলাব!
আমি কবে বড়ো হবো, ছোঁব স্বাধীন মঞ্চ
আমার ভেতর বড়ো হচ্ছে তোমার স্বভাব
আমি কাকে ডাকব ‘বাবা’
কার কোলে ওঠে ছোঁব লালসবুজ পতাকা
কার হাত ধরে দেখব তোমার আঁকা বাংলাদেশ
যাবার আগে যাও বলে
বাবা, আমায় আদর দাও, কাঁধে তুলে নাও
তোমার কাঁধে চড়েই বলতে চাই
ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট