1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বাঙালী আজও মানুষ হয়নি –আব্দুল গনি ভূঁইয়া

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে
সেদিন কি বুঝে লিখে ছিলে কবি,” আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”?
এই বদ্বীপে জন্মের পর থেকে আজও কোন সোনার খনি মিলে নাই, মিলে নাই কোন সোনার মানুষ!
সিন্ধুর অববাহিকা থেকে বঙ্গোপসাগর, বিশাল পলল ভূমিতে যে জাতের জন্ম হয়ে ছিল তারা ছিল অসুরের জাত! সভ্যতার আলো ছড়াতে আর্যরা বেদ অথর্ব বেদ সৃষ্টি করেও ওদেরকে পারেনি করতে মানুষ ঘটিয়েছে মুন্ডুপাত !
রাজা রামমোহন রায় থেকে কবিগুরু রবীন্দ্রনাথ সাহিত্যের রেনেসাঁসের স্রষ্টাদেরকেও বলতে হয়েছে মা’গো তোমার উদরে জন্মিল যে বাঙ্গালী সন্তান ওদেরকে মানুষ করোনি!
তারপরও কবি লিখলেন এবং গাইলেন,”আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ” সেই থেকে সোনার বাংলা আজও এই বাংলার মানুষ বুকে হাত রেখে সগৌরবে গাইছে, কিন্তু মানুষ হতে দেখিনি!
মীরজাফরের মত বেইমান বিশ্বাসঘাতক মোনাফেক মানুষের জন্ম কালেকালে এই বাংলায় জন্ম নিচ্ছে, ওরা ধ্বংসের লীলাখেলায় মহা আস্ফালন দেখিয়ে বিনাশী কান্ড ঘটিয়ে বাঙালী সভ্যতার চরম আঘাত এনেছে!
আবার আরেকজন সিরাজুদ্দৌলা,টিপু সুলতান, তিতুমীর, ঈসাখাঁ, স্যার সলিমুল্লাহ, মওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমানের জন্ম হতে হয়!
তারাই বাংলার মহাপুরুষ,সভ্যতার পথপ্রদর্শক,আঁধারে আলোর দিশারী, জাগ্রত মহাবীর কালজয়ী ঐশ্বরিক ক্ষণজন্মা মহাপুরুষ সর্বকালের সর্বসেরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। এমন সব ক্ষণজন্মা মহাপুরুষ পেলেও বাঙালী আজও মানুষ হয়নি!!
বনশ্রী,, ঢাকা।
২০-১২-২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট