1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উদ্যোগে, মরহুম মাস্টার আবুল খায়ের হেডমাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব, এ এফ এম সোলেমান চৌধুরী।
মনোহরগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দীন এর সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব, এ কে এম জাহাঙ্গীর। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ এস এম মুনসুর আলম, মাসুদুল আলম বাচ্চু সহ উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্যগণ। যাকজমকপূর্ণ ফাইনাল খেলায় মির্জাপুর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে কেয়ারী ডাঃ মাসুদ একাদশকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টূর্ণামেন্টে চ্যম্পিয়নদলের পুরস্কার নগদ ৫০,০০০/=(পঞ্চাশ হাজার টাকা) + আকর্ষনীয় ট্রফি এবং রানার্সআপ পুরস্কার নগদ ৩০,০০০/=(ত্রিশ হাজার) টাকা + ট্রফি পুরস্কার তুলে দেন অতিথিরা।
খেলায় অংশগ্রহন করার জন্য সকল টিম ম্যানেজার, খেলোয়াড় ও দর্শক সহ উপস্থিত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা উন্নয়ন ফোরাম ও টুর্ণামেন্ট কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট