1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

যথার্থ যদিও  –মোঃ রহমত আলী

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
আমি দেখেছি ,
ফুলগুলো কিভাবে কেন ঝরে যায়।
আমি দেখেছি ,
কিছু কান্না কেন জমাটবাঁধা অশ্রু হয়।
আমি দেখেছি ,
প্রেমের অসুখেও কেউ সু’সুখে রয় !
আমি দেখেছি ,
রুমালে শুকিয়ে-যেতে আঁখিজল হায়্।
আমি দেখেছি ,
আপনজনেরাও কতটাইনা স্বার্থপর হয়ে যায়।
আমি দেখেছি ,
কেমন-করে, বন্ধু হঠাৎ পিঠ দেখিয়ে দেয়।
আমি দেখেছি ,
আপন রক্ত যখন স্বার্থের দ্বন্ধে দুশমন হয়ে রয়।
আমি শুনেছি , মহা-বীরের কান্না বিলাপ।
আমি শুনেছি , রাজার হাসির আওয়াজ।
আমি শুনেছি , বাউলের সুরে-সুরে যে আভাস।
আমি শুনেছি , পাগলীর করুণ ইতিহাস।
আমি শুনেছি , অসহায় রোগীর আর্তনাদ।
আমি শুনেছি , স্বজন হারানোর আহাজারি।
আমি শুনেছি , গর্জে উঠা বাদলের প্রতিবাদ।
আমি জেনেছি , মানুষের জন্য’ই মানুষ।
তবুও দেখা যায়, কেউতো কারো’র নয় !
আমি জেনেছি , বিপদে এগিয়ে আসে মিত্র।
তবে কই আজকাল দেখা যায় সে চিত্র !
আমি জেনেছি , মানবিক হতে হবে।
তবে কোথায় ; তথাপি মানবতা আজ !
আমি জেনেছি , শ্রদ্ধা বড়দের প্রাপ্য।
আজ আর কই তা স্বল্প ; শুধুই কি গল্প !
আমি জেনেছি , শিক্ষাই জাতির আলো।
শিক্ষিতরা এখন কত রূপে কত ভালো ?
আমি জেনেছি , মদত করতে বাড়াও হাত।
বাস্তবতা ভিন্ন, বিনিময়ে ফুটা করে সেই পাত।
আমি জেনেছি , সত্যের জয় নিশ্চয়।
যদিও অবশ্য অনেক দেরিতে হয় !
আমি জেনেছি, যথার্থ যদিও নুনে আছে গুণ।
কিন্তু কিছু মানুষের ধর্মে-কর্মে তা বহুদূর !
আমি বুঝেছি , অনেকের মুখেই মিথ্যার বসত।
আমি বুঝেছি , সত্য বলতে লাগে সৎ সাহস।
আমি বুঝেছি , ছাতা ছাড়া মাথা একা অসহায়।
আমি বুঝেছি , কে আসল মিত দুঃখের দিনের।
আমি বুঝেছি , বাক্য ভালো হলেও ব্যাখ্যা বৃথা।
আমি বুঝেছি , মুখ্যার্থ যা, মাধুর্য রক্ষা মাত্র তা।
আমি বুঝেছি , যা ছায়া ছাড়া মায়া, মিছে তা।
আমি দেখেছি ,
ফুটপাতে পড়ে থাকা কারো বেওয়ারিশ লাশ।
আমি দেখেছি ,
পাগলপারা পাগলার মায়াময় মুচকি-হাসি হায়্।
আমি দেখেছি ,
পথে-পথে ঘুরতে, পথশিশুটা না-জানি কার !
আমি দেখেছি ,
ভিখারীর ভরা ঝুলি, কে লুটে নিয়ে যায় !
আমি দেখেছি ,
কৃষকের হাসি কখন কেন কান্না হয়ে রয় !
আমি দেখেছি ,
হারামখোরের খেলা, আর শেষ পরিণতি যা।
আমি দেখেছি ,
জীবনের যাত্রাপালা’য় পালা বদলের লীলা ।।
আমি জেনেছি যা.. বুঝেছি তা..
আমি শুনেছি যা.. দেখেছি তা.. যথার্থ যদিও…
০৪.০২.২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট