1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা : উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আপনাদের যদি মনে হয় কোনো কর্মকর্তা, দায়িত্ববান ব্যক্তি দুর্নীতিতে জড়িত, তা আমাদের জানাবেন আমরা সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল করা আছে, আপনারা সেখানে অভিযোগ জানাতে পারবেন।’

আজ বুধবার সন্ধ্যায় কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ওয়াসার নাম শুনলেই প্রথমেই দুর্নীতির কথা মাথায় আসে মানুষের মনে। তবে যে কয়দিনই দায়িত্বে থাকি আমার মন্ত্রণালয়ে অর্থাৎ ওয়াসা, সিটি কর্পোরেশন নামে যেসব বদনাম আছে সেগুলো ঘুচাতে চাই।’

তিনি আরও বলেন, ‘নগরবাসীর সুপ্রিয় পানির ব্যবস্থা করার দায়িত্ব ঢাকা ওয়াসার। আগের দিনে কী হয়েছে না হয়েছে সে বিষয়ে আর শুনতে চাই না। নগরবাসীর সেবা নিশ্চিতের জন্য আপনারা সর্বোচ্চ কাজ করে তা নিশ্চিত করবেন। আগের অনেক প্রকল্পে অনেক দুর্নীতি হয়েছে, সেখানে অনেক কর্মকর্তা জড়িত ছিল। কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো দুর্নীতি করার সুযোগ কম।’

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘ওয়াসার পানি সরবরাহে কোনো সংকট যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এখন থেকেই সচেষ্ট হন। ওয়াসার সেবার মান নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন সেই প্রত্যাশা সবার।’

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সরকার সচিব নজরুল ইসলামসহ ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট