1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-১৫ আসনে জুম’আর নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করলেন ডা. শফিকুর রহমান চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শফিকুর রহমান মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে আরজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে বিশাল সাইকেল র‍্যালি: বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, মন্তব্য সেলিম উদ্দিনের আদ-দ্বীনের পুরো হাসপাতাল নয়, বাতিল হয়েছে শুধু প্যাথলজি লাইসেন্স: আইনি লড়াইয়ে নামছেন ব্যারিস্টার শিশির মনির লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা: চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সংসদ সদস্য আবুল কালামের মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত: ১ হাজার চারা বিতরণ ৭০০ বছরের ‘কায়েমি প্রথায়’ ডিসি-র হানা: শাহজালাল ও শাহপরান মাজারের কোটি কোটি টাকার হিসাব তলব যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন: কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নের জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আবু ইউসুফ :
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

আবু ইউসুফ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে ন্যায় আর ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা। সে লক্ষে প্রতিটি পাড়া মহল্লায় জামায়াতের দাওয়াত পৌছে দিতে হবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
তিনি বলেন, বর্তমানে মূল্যবোধ সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনারা সৎ, তাকওয়াবান হোন তাহলে আল্লাহই আপনাদের হাতে দেশের শাসনভার তুলে দেবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রতিটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর জয় নিশ্চিত করতে প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেকটি ব্যক্তির কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিন। আল্লাহ আমাদের সুনিশ্চিত বিজয় দেবেন, ইনশাআল্লাহ। মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ব্যবসায়ী ফোরামের সহকারী সেক্রেটারী মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোঃ নুরুন্নবী, সেক্রেটারী মোঃ ফয়জুর রহমান, এডভোকেট মুজাহিদুল ইসলাম।
বাইশগাঁও ইউনিয়ন জামায়াতের আমির গাজী সাইফুল বারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মৈশাতুয়া ইউনিয়ন জামায়তের আমির মহিউদ্দিন, বাইশগাঁও ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাস্টার মিজানুর রহমান চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলার শিবির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ আল মামুন, কাজী আনিছুর রহমানসহ ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট