1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

হেমন্ত  –লায়লা আহমেদ সেলিনা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে
শরতের গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলায় চড়ে,
আজ কী এলে হেমন্ত?
সত্যি আমার সেই হেমন্ত তুমি,
আমি দেখতে পাচ্ছি নাকের ডগায়…
বিন্দু বিন্দু শুভ্র কণা।
চেহারায় মিষ্টি রক্তিম আভা ছড়ানো,
নিলাম ছুঁয়ে সর্বাঙ্গে মিষ্টি রোদের আদর।
জোছনা প্লাবিত রাত আজ!
কানে ভেসে এলো হেমন্তের মিষ্টি কণ্ঠ…
কেমন আছো বর্ষা?
আমি রাগান্বিত..
এতোদিন পর এসে আজ আমায় ডাকলে?
যাও আড়ি! কোনো কথা নেই….
জানোনা অপেক্ষার প্রহর বেশ ভয়ঙ্কর!
কেনো বর্ষা ডেকে মোর হৃদয় করলে উতলা?
ফুরফুরে মন আজ…
ঘুড়ি হয়ে যেতে চাই তোমার আকাশে।
ছুঁতে চাই তোমায়..
নীলাম্বরী চাদরে আচ্ছাদিত অম্বরবক্ষ।
দেখি তোমার অন্তরীক্ষে বিচরণ করছে গগনচারী….
বালিহাঁস মেতেছে আনন্দে….
সাদা বক তোমার হৃদয় বিলের পাশে বসে ধ্যানে মগ্ন।
চারপাশে পাখির কলরবে তুমি বিভোর,
নাটাই ওয়ালার হেঁচকা টানে
অগত্যা ফিরে আসা তাঁরই শীতল নীড়ে!!
একক কাব্য গ্রন্থ( অলীক স্বপ্ন)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট