1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

১৬ বছরের অপকর্ম বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে সারজিসের অনুরোধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

আন্দোলনের পরিপূর্ণ ফল ঘরে তুলতে সুশীল সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ১৬ বছরের অপকর্মের কথাগুলো বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, ‘আমরা গত ১৬ বছর ভুলে গিয়ে ৩ মাসের পেছনে লেগেছি’। এসময় আন্দোলনের শহীদ এবং আহতদের আত্মত্যাগের কথা গণমাধ্যমে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিপরীতে রবিবার রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। এসময় গণজমায়েত থেকে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

গণজমায়েতে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগের ১৬ বছরের অত্যাচার-নির্যাতন এবং বর্বরতার কথা তুলে ধরেন। এসময় তিনি ৫ আগস্টের পর ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টারও কঠোর প্রতিবাদ ও নিন্দা জানান।

এর আগে, শনিবার রাত থেকেই দল-মত নির্বিশেষে ছাত্র-জনতা এবং বিভিন্ন পেশার মানুষ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জিরো পয়েন্টে অবস্থান নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে গণজমায়েত কর্মসূচি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট