1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’র খাস জমির বরাদ্দ বাতিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে ‘সুরের ধারা’র জন্য সরকারের বরাদ্দ দেয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘সুরের ধারা’র চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার অনুকূলে রাজধানীর মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় ০.৫১২০ একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় বন্দোবস্ত বাতিল করা হলো।’

মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার ও তার কার্যালয়ের প্রভাব খাটিয়ে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ-সংলগ্ন রামচন্দ্রপুর খালের জমিকে ভিটি জমি দেখিয়ে ৯৯ বছরের জন্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বরাদ্দ নেন বলে অভিযোগ ওঠে। সেখানে গড়ে তোলা হয় ‘সুরের ধারা’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট