1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

খুঁজে নিও যদি মনে চায় –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে
আমি হারিয়ে যাচ্ছি
ধীরে ধীরে একটু একটু করে
শিউলি ফুলের মতো
একরাশ অভিমান বুকে নিয়ে।
হারিয়ে যাচ্ছি
কিছু মানুষের জীবন থেকে
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতে হতে
একদিন ঠিক নিশ্চিহ্ন হবো।
ছুটে চলা অশ্বারোহীর ও
ঠিকানা থাকে
আমার কোন ঠিকানা নেই
আমি ঠিকানাহীন এক নাবিক।
কেবলই আশার আলো বুকে
ধারণ করে পথ চলেছি
গন্তব্যের উদ্দেশে সীমাহীন ভাবে
হোঁচট খেয়েও উঠে দাঁড়িয়েছি।
আর হয়তো দাঁড়াতে পারবো না
পাঁজরের সবগুলো হাঁড়
এক এক করে ভেঙে যাচ্ছে
ঘোলাটে দৃষ্টিতে সবকিছু অমাবস্যা।
আমি হারিয়ে যাচ্ছি
শুধু কিছু চিহ্ন রেখে এসেছি
পথের বাঁকে বাঁকে আঁধারের গায়ে
খুঁজে নিও যদি মনে চায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট