1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

আগেই ছিলাম ভালো -আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
আগেই ছিলাম ভালো বললে
বইতো না এতো রক্ত যুগে যুগে
তবে কি পরিবর্তনে ছিলো
বছরের পর বছর,যুগের পর যুগ ভুল আমাদের ?
আগেই ছিলাম ভালো কথাতে যায় বুঝা
পাকিস্তান আমল ছিলো অনেক ভালো
পরে বাংলাদেশ হয়েছে বলে
আমাদের জন্যে অনেক খারাপ হলো
নয়তো কেন বলবো কথায় কথায়
আগেই ছিলাম ভালো।
মনে রাখতে হবে আমাদের
ভুলটা কিন্তু আমাদেরই
কারণ খারাপ দেখে লড়াই করি
আসবে ভালো থাকবো সুখে
পাবোনা আর স্পর্শ দুখের এমন আশাতে।
পরক্ষণেই যাই ভুলে অন্ধ সাপোর্টার বলে
তাড়ানো নিকট অতীত ছিলো বড্ড খারাপ
তাই করছি অসহযোগিতা চলমান ভালো হওয়ার পথকে
বলে আগেই ভালো ছিলাম।
বিবেক আছে বন্দি শুধু এক জায়গায়
আগেই ভালো ছিলাম
তবে কেন হলাম মোরা
মোঘল হতে ব্রিটিশ
ব্রিটিশ হতে ভারতীয় উপমহাদেশ
তার থেকে কেন হলাম ভাগ
ভারত এবং পাকিস্তান
আবার হলাম
পাকিস্তান হতে বাংলাদেশ
‘৭১ এর কেন হলো ‘৭৫
কেন হলো সৃষ্টি ‘৯০ ও ‘২৪
যদি আগেই ভালো থাকতাম ?
তবে আগেই ভালো ছিলাম
কথাটি একদম মিথ্যা না
প্রবাদে আছে গুণীজনের বাণী
“যায় দিন ভালো, আসে দিন খারাপ”!
বলেছেন গুণীজন নিশ্চয় করে অনুধাবন
আমাদের মানসিকতা ও চরিত্র করে খণ্ডন।
বর্তমান দেখে আমরা করি শান্তির জন্যে লড়াই
ভবিষ্যত পাবো বলে বর্তমান খারাপের চাইতে ভালো
যখনই হয় পরিবর্তন তখনও থাকে কিছু অতীতের অন্ধ ভক্ত
তারাই চলমান বর্তমানে বোল পাল্টায়
আর বলে ‘আগেই ছিলাম ভালো’
এটাই হলো আমাদের আসল চরিত্র
যেখানে কাজ করে লোভ,হিংসা এবং মোহ।
হ্যাঁ যদি বলি সত্যিই ‘আগেই ছিলাম ভালো’
তবে যেতে হবে ফিরে,সেই মোঘল আমলে
আনতে হবে ফিরিয়ে এখন মোঘল সম্রাটদের
কারণ মোঘল আমল ও সম্রাটগণ ছিলেন
তুলনামূলক ভাবে সব আমল ও শাসকের চাইতে ভালো।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট