1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

এমপি-মন্ত্রী-মেয়রসহ ১৫ জনের ব্যাংক হিসাব জব্দ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন এবং তার মেয়ে ও কুমিল্লার সাবেক মেয়র তাহসিনা বাহারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাহাউদ্দীনের স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়কি অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশিস্নষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে আ ক ম বাহাউদ্দীন, তার স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার, তাহসিন বাহার এবং তার স্বামী সাইফুল আলম রনি নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। সরকার পরিবর্তনের পর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন।

এ ছাড়া অন্য একটি চিঠিতে বলা হয়, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, যশোর-৩ আসনের সাবেক সংসদ কাজী নাবিল আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানগুলোও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

নির্দেশনায় স্থগিত এসব হিসাবের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতির (কেওয়াইসি) তথ্য ও লেনদেন বিবরণী ইত্যাদি দুই কার্যদিবসের মধ্যে চেয়েছে বিএফআইইউ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট