1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীতে সাপ্তাহিক ছুটির দিনেও গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবেন ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

তিনি বলেন, আজ থেকে ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ সাতদিনই শিক্ষার্থীরা এ হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন।তিনি আরও বলেন, আগের সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকার সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে হাফ পাস বাস্তবায়ন করা হয় বলে জানান নিরাপদ সড়ক আন্দলোনের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত।

তা ছাড়া এই হাফ পাস শুধু বাস নয়, রেল ও নৌযানসহ সব পরিবহনে সরকারকে বাস্তবায়ন করার আহ্বানও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট