1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বুধবার (২১ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফিরছেন।

দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।

গত ৭ জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপি চেয়ারপারসন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের আটই ফেব্রুয়ারি কারাগারে যান তিনি।

অসুস্থতা ও করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়।

এরপর বিভিন্ন সময় চিকিৎসক এবং দলের পক্ষ থেকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেয়ার অনুরোধ করা হলেও অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার।

সেই প্রেক্ষাপটে দেশেই তার চিকিৎসা চলছিল।

৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিনই রাষ্ট্রপতির তরফে মিজ জিয়ার দন্ড মওকুফ করা হয়।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট