1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

‘আমি কারও সমালোচনা করি না, চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না’

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিথ্যাচার ও অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা ভোটের মাধ্যমে এসব মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি জনগণ অনেক সচেতন। তারা ভালোভাবেই বুঝে কাকে দিয়ে এলাকার কাজে লাগবে। আমি জয়লাভ করলেও এলাকাবাসীর সঙ্গে আছি, আর না করলেও আমি তাদের সঙ্গে আছি। আমি এলাকার সন্তান। আমার বাবা-মাসহ পরিবারের কবর এলাকাতেই।

শুক্রবার পশ্চিম শান্তিবাগ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, রাজনীতি করতে গিয়ে ফেরারি জীবন কাটিয়েছি। শত বিপদেও এলাকার মানুষের পাশে থেকেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার দ্বারা কারও অনিষ্ট হয়নি, বরং আমার কাছে এসে ফিরে গেছে এমন লোক খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, আমি কারও সম্পর্কে সমালোচনা করি না। চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না। তাই বলছি অপরের বিরুদ্ধে নোংরামি না করে এলাকাবাসীর জন্য অতীতে কী করেছেন এবং আগামীতে কী করবেন তা বলে জনগণের কাছে ভোট চান। নির্বাচনকে কুলসিত না করে উৎসবমুখর করে তোলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট