1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মৈশাতুয়ায় জামায়াত কর্মী মাওলানা মোহাম্মদ উল্লাহ মজুমদারের স্মরণে দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মৈশাতুয়া ইউনিয়নের প্রবীণ কর্মী মরহুম মাওলানা মোহাম্মদ উল্লাহ মজুমদার সাহেবের রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় জামায়াতে ইসলামী।
গতকাল মৈশাতুয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মুসলমান শরিক হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইবনে তাইমিয়া স্কুলের মান্যবর অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল। এ সময় মরহুমের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর সুযোগ্য সন্তান জনাব নেয়ামত উল্লাহ মজুমদার।
আলোচনা সভায় বক্তারা মরহুম মাওলানা মোহাম্মদ উল্লাহ মজুমদারের দ্বীনি ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ ও প্রবীণ কর্মী। এলাকার মানুষের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিতে তাঁর অবদান সর্বজনস্বীকৃত। তাঁর এই বিদায় স্থানীয় ইসলামী আন্দোলনের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
পরিশেষে, ড. শফিকুল আলম হেলাল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে আল্লাহর দরবারে মরহুমের পরকালের সফর সহজ করা, জীবনের সকল নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদাউস নসিব করা এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট