1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আগামীকাল জামায়াতের আমির লাকসামে আসছেন…

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লার লাকসামে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে আয়োজিত  নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও বক্তব্য রাখবেন, ১১ দলীয় জোট নেতৃবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের এ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন দলীয় এবং জোটের নেতৃবৃন্দ।
এদিকে, লাকসাম স্টেডিয়ামে সমাবেশের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লা-৯ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন জামায়াত নেতৃবৃন্দ। ব্রিফিংয়ে জানানো হয়, ৩০ জানুয়ারির সমাবেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তাঁর সেই দিকনির্দেশনামূলক বক্তব্য নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সহায়ক ভূমিকা পালন করবে।
জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দীকির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছূম ও  মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী  সিবগাতুল্লাহ সিবগা, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মু. শাহজাহান এ্যাডভোকেট প্রমুখ নেতৃবৃন্দ।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার প্রধান নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, নির্বাচনী জনসভা বাস্তবায়ন সমন্বয়ক, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাহাবুদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার শাহ আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট